শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক কর্মমুখী শিক্ষায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি ৭০ শহীদ ও আহত পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রারসহ আটক ৩ সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়: তথ্য উপদেষ্টা

‘শাহজাহান চৌধুরীর বক্তব্যে জামায়াতের শীর্ষ নেতাদের গোপন উদ্দেশ্য প্রকাশ পেয়েছে’

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, ‘জামায়াতের শীর্ষ নেতাদের গোপন উদ্দেশ্য তিন দিন আগে তাদের চট্টগ্রামের এক নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যে প্রকাশ পেয়েছে। তার মুখ দিয়ে তাদের দলের মনের বাসনাটা ফস করে বের হয়ে গেছে।’

বুধবার (২৬ নভেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

বৈঠকে জামায়াতে ইসলামী প্রসঙ্গে নাসের রহমান বলেন, ‘এবারের নির্বাচনে আমার প্রচারের মূল লক্ষ্য আওয়ামী লীগ সমর্থকদের বুঝিয়ে দেওয়া, জামায়াতের ক্ষমতায় যাওয়ার আশঙ্কা ভিত্তিহীন। আপনারা এক সেকেন্ডও ভাববেন না যে জামায়াতে ইসলামী নামে কেউ ক্ষমতায় আসবে। এমন হলে দেশে কেয়ামতের মতো পরিস্থিতি হবে, শেখ হাসিনার আমলেও যতটা খারাপ দিন আসেনি।’

শাহজাহান চৌধুরীর বক্তব্যে জামায়াত নেতাদের মধ্যে চাপ সৃষ্টি হয়েছে বলে দাবি করে তিনি বলেন, ‘তিন দিন পর তাকে (শাহজাহান চৌধুরী) শোকজ নোটিশ দেওয়া হয়েছে। ভুল করলে পরদিন নোটিশ হওয়ার কথা। এটা শুধু লোক দেখানো। অথচ তিনি তাদের সিনিয়র নেতা, এমপি প্রার্থী।

‘সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের কোনও নেতাও এমন দায়িত্বহীন মন্তব্য করেননি। তারা আমাদের মামলা দিয়েছে, গুম-খুন করেছে, তাড়িয়েছে, মারধর করেছে– কিন্তু এরকম বক্তব্য কখনও শোনা যায়নি। চট্টগ্রাম বন্দরে জামায়াতের এ নেতা বড় চাঁদাবাজ হিসেবে পরিচিত।’

বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ সমর্থকরা ঝুঁকিতে পড়বে– এমন ধারণা ভেঙে দিতে চান বলে জানান নাছের রহমান। তিনি বলেন, ‘ক্ষমতা ছাড়ার আগে ওবায়দুল কাদের বলেছেন পাঁচ লাখ আওয়ামী লীগ কর্মী মারা যাবে। বাস্তবে কী হয়েছে? একজন নেতাও মারা যায়নি, গ্রামে-গঞ্জে কেউ পালায়ওনি।

‘দেশে ক্ষমতার পরিবর্তন হলেও আওয়ামী লীগ সমর্থকদের সুরক্ষার দায়িত্ব বিএনপি নেবে। আওয়ামী লীগের ভোটারদের নিরাপত্তা দিতে হলে বিএনপিই দেবে।’

উঠান বৈঠকে আরও বক্তব্য দেন— মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমেদ।

উঠান বৈঠকটি এক পর্যায়ে জনসমাবেশে রূপ নেয়। এতে ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর: শাহজাহান চৌধুরীকে ক্ষমা চাইতে বললেন বিএনপি নেতারা, জামায়াত বলছে বক্তব্যটি ব্যক্তিগত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By