মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে হুইলচেয়ারে স্কুলে যাবে মেহেদী

সীমু দা
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B9%E0%A7%81%E0%A6%87%E0%A6%B2%E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87%E0%A6%A6%E0%A7%80

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী মেহেদীর জন্য বিদ্যালয়ে যাওয়া ছিল প্রতিদিনের এক কঠিন সংগ্রাম। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতার কারণে তার দুটি পা অচল। ফলে নিজে হেঁটে চলাফেরা করতে পারে না। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে একটি হুইলচেয়ার কেনার সামর্থ্যও ছিল না তাদের। প্রতিদিন বিদ্যালয়ে যাওয়ার একমাত্র ভরসা ছিলেন মা মারুফা আক্তার। ছেলেকে কোলে করে বাড়ি থেকে বিদ্যালয়ে নিয়ে যেতেন, আবার ক্লাস শেষে কোলে করেই বাড়ি ফিরিয়ে আনতেন। প্রতিদিন এভাবে ভার বহন করতে গিয়ে তিনি প্রায়ই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তেন। এতে একদিকে যেমন পরিবারের কষ্ট বাড়ছিল, অন্যদিকে মেহেদীর লেখাপড়া চালিয়ে যাওয়াও অনিশ্চিত হয়ে উঠেছিল।

বিষয়টি জানতে পারেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ। তিনি মেহেদীর পরিস্থিতি বিবেচনায় নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক (CODEC)-এর সঙ্গে যোগাযোগ করেন। পরে সংস্থাটির সহযোগিতায় মেহেদীর জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়। হুইলচেয়ারটি হাতে পেয়ে আনন্দে আত্মহারা মেহেদী। একটি হুইলচেয়ার ফিরিয়ে দিল মেহেদীর স্কুলে যাওয়ার আনন্দ। এখন আর তাকে প্রতিদিন মায়ের কোলে করে বিদ্যালয়ে যেতে হবে না। নিজের হুইলচেয়ারে করেই সহজে বিদ্যালয়ে যেতে পারবে সে। এতে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ আরও সহজ হলো।

মেহেদীর মা মারুফা আক্তার বলেন, প্রতিদিন ছেলেকে কোলে করে স্কুলে নিয়ে যেতে খুব কষ্ট হতো। অনেক সময় অসুস্থ হয়ে পড়তাম। হুইলচেয়ার পাওয়ায় এখন অনেক স্বস্তি লাগছে। যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ বলেন, কোনো শিশুই যেন শারীরিক প্রতিবন্ধকতার কারণে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। মেহেদীর বিষয়টি জানার পর কোডেকের সহযোগিতায় দ্রুত একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে শিক্ষা বিভাগ কাজ করে যাবে।

হুইলচেয়ার বিতরণের সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, কোডেকের ঈশ্বরগঞ্জ উপজেলা ম্যানেজার আজিজুর রহমান, অর্থ প্রশাসন ম্যানেজার শেখ মুরাদ হোসেন, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, তারুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুরুল আহসান প্রমুখ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By