বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

শাপলা কাব অ্যাওয়ার্ড পেলে জুড়ীর শ্বেতপুষ্পা দাশ

সীমু দা
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B6

বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সম্মাননা ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করেছে শ্বেতপুষ্পা দাশ দিয়া। দিয়া মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার এ্যালফাবেট কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী।

শ্বেতপুষ্পা দাশ দিয়া জুড়ী উপজেলার নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ এবং পরিবার কল্যান পরিদর্শকা রুপালী রানী দাশ দম্পতির মেয়ে। জানা গেছে, ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ কাব স্কাউটদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি।

এ সম্মাননা অর্জনের জন্য দিয়াকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি স্কাউটিংয়ের কঠোর নিয়মাবলি অনুসরণ, শারীরিক ও মানসিক দক্ষতা অর্জন এবং বিভিন্ন পারদর্শিতা চ্যালেঞ্জ সফলভাবে সম্পন্ন করতে হয়েছে। স্থানীয়, জেলা ও আঞ্চলিক পর্যায়ে ধারাবাহিক মূল্যায়নের পর জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতারসহ বিভিন্ন কঠোর মূল্যায়নে উত্তীর্ণ হয়ে সে এই সর্বোচ্চ সম্মাননার জন্য মনোনীত হয়।

শ্বেতপুষ্পা দাশ দিয়া জানান, শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে সত্যিই আমার খুব ভালো লাগছে। এই সফলতার পেছনে আমার মা-বাবা, স্কাউট লিডার ও শিক্ষকদের অনুপ্রেরণাই সবচেয়ে বেশি ছিল। ভবিষ্যতে সুনাগরিক হয়ে যাতে দেশের সেবা করতে পারি সেজন্য সকলের আশির্বাদ কামনা করছি। শ্বেতপুষ্পা দাশ দিয়ার মা বাবা বলেন, দিয়া যেন ভবিষ্যতে সুনাগরিক হয়ে সমাজ ও দেশের জন্য কাজ করতে পারে সেজন্য সবাই আশির্বাদ করবেন।

উল্লেখ্য, বাংলাদেশ স্কাউটস-এর প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারাদেশে একযোগে ২০২৫ সালের জাতীয় পর্যায়ের ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ প্রার্থীদের লিখিত পরীক্ষা গত ২৮ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হয়। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক, ব্যবহারিক ও সাঁতার মূল্যায়ন ২ মে ২০২৬ অনুষ্ঠিত হয়।

পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষে গত ১৭ মে ২০২৬ সারাদেশের ১ হাজার ৯৩৭ জন কাব স্কাউটকে চূড়ান্তভাবে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত করে ফলাফল প্রকাশ করা হয়।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By