সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

শরণখোলায় কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

সীমু দা
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%96%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি (১৬) নামে এক কিশোরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রাজৈর গ্রামের মাওলানা এ কে এম ইউসুফ সাহেবের বাড়ির কবরস্থান সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে এসে মুসল্লীরা রাস্তায় ওই যুবতীর লাশ পড়ে থাকতে দেখেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শামিনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রিয়া মনির নানি রাজৈর গ্রামের হালিমা বেগম জানান, রিয়া মনির বাবা আলী আজিমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তার সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর মা হনুফা বেগম অন্যত্র বিয়ে করে চট্টগ্রামে বসবাস করছেন। মা বাবা আলাদা হয়ে যাওয়ায় ছোটবেলা থেকেই রিয়া মনি তার কাছে থাকতো। সোমবার বিকালে সে বাড়ি থেকে বেরিয়ে আসে। রাতে বাড়িতে ফিরে না আসায় সকালে নাতিকে খুঁজতে তিনি রাজৈর খেয়াঘাট এলাকায় আসেন। সেখানে একটি মেয়ের লাশ পড়ে থাকার খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার নাতি রিয়া মনির গলাকাটা লাশ দেখতে পান।

পুলিশ ও এলাকাবাসী জানায়, অল্প বয়সে মা বাবার বিবাহ বিচ্ছেদের কারণে রাজৈর গ্রামের খালাতো নানি হালিমা বেগমের কাছে লালিত পালিত হন রিয়া মনি। হালিমা বেগম মানুষের বাড়িতে কাজ করেন। অনেকটা অনাদরে অবহেলায় বেড়ে ওঠায় কিশোরী রিয়া মনি সহজেই জড়িয়ে পড়েন অপরাধ জগতে। প্রভাবশালী একটি মহল তাকে দিয়ে মাদক ব্যবসার কাজে ব্যবহার করত বলে অভিযোগ উঠেছে।

রাজৈর গ্রামের বাসিন্দা খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ কবির হোসেন জানান, তাদের বাড়ির মসজিদের ইমাম সাহেবের কাছে খবর পেয়ে তিনি শরণখোলা থানা পুলিশকে অবহিত করেন। পারিবারিক নিয়ন্ত্রণ না থাকায় মেয়েটি অল্প বয়সেই মাদক ও উচ্ছৃঙ্খল জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়ার কারণে কোনো দুর্বৃত্ত চক্রের হাতে সে খুন হতে পারে বলে ধারণা করেন তিনি।

শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক জানান, এটি একটি পরিকল্পিত খুন। মেয়েটা মাদকাসক্ত ছিল বলে জানা যায়। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আশা করি দ্রুত এ হত্যার রহস্য উন্মোচিত হবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By