মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

লিচুর গ্রাম পংকবিলা, ব্যস্ত সময় চাষিদের

সীমু দা
রবিবার, ১৭ মে, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%AA%E0%A6%82%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B8%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

নড়াইল জেলার অন্যান্য এলাকার চাষিরা তেমন কোনো সাফল্য অর্জন করতে না পারলেও নড়াইল সদরের পংকবিলা গ্রামের চিত্র ভিন্ন। শত বছরের লিচু চাষের ইতিহাস রয়েছে এই গ্রামে। ব্রিটিশ আমল থেকেই এখানকার কৃষকরা লিচু চাষ করে আসছেন। চলতি মৌসুমেও ভাল ফলন ও দাম পাওয়ায় খুশি চাষিরা।

বিষমুক্ত ও অর্গানিক লিচু উৎপাদনে সুনাম অর্জন করেছে পংকবিলা। স্থানীয় চাহিদা পূরণ করে এখানকার লিচু যাচ্ছে দেশের অন্তত ২০টি জেলায়। দীর্ঘদিন ধরেই লিচু গ্রাম হিসেবে পরিচিত পংকবিলা। প্রতি মৌসুমে এই গ্রাম থেকে প্রায় দুই কোটি টাকার লিচু কেনাবেচা হয় বলে জানা গেছে। এখানকার লিচু চাষে সাফল্য দেখে আশপাশের গ্রামের কৃষকরাও লিচু চাষে আগ্রহী হয়ে উঠছেন।

নড়াইল শহরের অপর প্রান্তে চিত্রা নদীর তীরঘেষা পংকবিলা গ্রামটি শহর থেকে মাত্র দেড় কিলোমিটারের দূরে। চিত্রা নদীর কোল ঘেঁষে থাকা এই গ্রামের মানুষ ব্রিটিশ আমল থেকে লিচু চাষের সাথে জড়িত। লিচুর মৌসুমে এলেই ব্যবসায়ী ও চাষিদের আনাগোনায় সরগরম হয়ে ওঠে এলাকাটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকে গাছের মগডালে বসে লিচু সংগ্রহ করছে, কেউ বা আবার সেই লিচু বাছাই করছে, অনেকে ব্যস্ত সেই লিচু গণনা করে প্যাকিং করতে। এভাবে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংশ্লিষ্টরা।

আবহাওয়া অনুকূলে থাকায় গত দশ বছরের তুলনায় এবার ভাল ফলন হয়েছে বলে জানান চাষি ও ব্যবসায়ীরা। শতভাগ অর্গানিক (বিষমুক্ত) এসকল লিচু নড়াইল ছাড়াও যশোর, সাতক্ষীরা, খুলনা, গোপালগঞ্জ, বরিশাল, বগুড়া, রংপুর, চট্টগ্রাম, রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলায় সরবরাহ হচ্ছে। স্থানীয় বাজারে খুচরা ১০০টি লিচুর দাম ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। অন্যদিকে পাইকাররা প্রতি ১ হাজার লিচু কিনছেন ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা দরে।

কৃষি স¤প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক (ডিডি) কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান বলেন, “পংকবিলা গ্রামটি অনেক আগেই লিচু গ্রাম নামে পরিচিতি লাভ করেছে। এখানকার সফলতা দেখে আশপাশের গ্রামগুলোতেও লিচু চাষ শুরু হয়েছে। আগামীতে এ চাষ আরও বাড়বে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা।”

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পংকবিলায় বাণিজ্যিকভাবে ৪২ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এখানে সাধারণত দেশি বিভিন্ন জাতের পাশাপাশি বোম্বাই, মোজাফফর, চায়না থ্রি জাতের লিচু চাষ হয়। চলতি মৌসুমে এ সকল বাগান থেকে ৪০০ থেকে সাড়ে ৪০০ মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে সংশ্লিষ্টরা। যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By