শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ

সীমু দা
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:১৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘উত্তরের সংযোগ’ স্লোগানে প্রেস ফাইভ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলার পাঁচটি উপজেলা এবং এসব উপজেলার সাংবাদিকদের কর্মদক্ষতা, কর্মপরিবেশ, ঝুঁকি মোকাবিলাসহ বেশ কিছু দিক সামনে রেখে এ সংগঠন গঠন করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টায় সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক প্রেস-৫-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। জেলার সিনিয়র সাংবাদিক ও গাজী টিভির লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমানকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যসচিব নূর আলমগীর অনু, যুগ্ম আহ্বায়ক হিসেবে কলকাতা টিভির মোস্তাফিজুর রহমান এবং বাংলা ট্রিবিউন ও দৈনিক শেয়ার বিজের ফারুক আলমের নাম ঘোষণা করা হয়।

এ ছাড়া কমিটির সদস্য করা হয়- রাহেবুল ইসলাম টিটুল (চ্যানেল এস), সাইফুল ইসলাম সবুজ (দৈনিক ডেসটিনি), রবিউল হাসান (নিউজ-২৪) রকিবুল ইসলাম, মাহিরখান (রংপুর সংবাদ), তাহ হিয়াতুল হাবীব মৃদুল (লালমনিরহাট বার্তা) ও আব্দুল মান্নানকে (ডেইলি টাইমস)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটি প্রেস-৫-এর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ, নীতিমালা প্রণয়ন সংগঠনের সকল দায়িত্ব পালন করবে। এর প্রধান তিন উপদেষ্টা হলেন সাহিত্যিক ও শিক্ষক ড. হাসানুজ্জামান জুয়েল, বাংলা ভিশনের মেহেদী হাসান জুয়েল, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক। উপদেষ্টারা জানিয়েছেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম জোরদার হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও অধিকার আদায়ে শক্তিশালী ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By