মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

লালমনিরহাটে মাদক কারবারী আটকের পর জনতার বাঁধার মুখে ছেড়ে দিতে বাধ্য হলো পুলিশ

সীমু দা
রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন
%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%87 %E0%A6%9B%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে আটক করতে গিয়ে স্থানীয় জনতার একাংশের মারমুখী আচরণের শিকার হয়েছে পুলিশ। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে অবরুদ্ধ পুলিশ সদস্যরা আটক ব্যক্তিকে ছেড়ে দিতে বাধ্য হন। উপজেলার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) রিমন ও তুহীন, সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর হাকিমসহ হাতিবান্ধা থানা পুলিশের একটি দল ভবানীপুর এলাকার মৃত জসীম উদ্দিনের ছেলে মাদক কারবারি হামিদুলকে আটক করে। আটক হামিদুলের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে।

আটকের পর মাদক কারবারী হামিদুলকে নিয়ে আসার সময় হামিদুলের পরিবারের সদস্য ও স্থানীয় কিছু লোক জড়ো হয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে রওনা দিলেও, তার আগেই পরিস্থিতি চরম অবনতি রূপ নেয়। তোপের মুখে পড়ে একপর্যায়ে পুলিশ হামিদুলকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরবর্তীতে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি জায়েদুল হক বলেন, হাতীবান্ধায় মাদক কারবারিরা একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা প্রশাসনের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

এর আগেও বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত হওয়া এবং আসামি ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। তিনি অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, পুলিশের হাতে আটক হামিদুলের বিরুদ্ধে আগের মাদক মামলা রয়েছে। তাকে ধরতে গিয়ে পুলিশ যে বাধার সম্মুখীন হয়েছে, যারা জনতা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By