শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
জানুয়ারিতে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: ইসি জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর জামায়াতের আন্দোলন আ’লীগকে সহায়তা করার শামিল: শাহে আলম শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু

লঞ্চঘাটে চাঁদা তোলার সময় ছাত্রদল নেতা গ্রেফতার

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:৪৩ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বদ্দারহাট লঞ্চঘাটে চাঁদা তোলার সময় দুই সহযোগীসহ ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম নয়নকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া বদ্দারহাট লঞ্চঘাট থেকে তাদের গ্রেফতার করা হয়। উপজেলা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার নয়ন রামগতির আ স ম রব সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চরপোড়াগাছা ইউনিয়নের তাহেরবাজার এলাকার আইয়ুব আলী মাঝির ছেলে। অপর দুজন হলেন- আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া এলাকার মোছলেহ উদ্দিনের ছেলে আহাদ হোসেন ও রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলা উদ্দিনের ছেলে ইকবাল হোসেন।

কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলাম বলেন, ‌‘লঞ্চঘাটে চাঁদাবাজির খবর পেয়ে অভিযান চালিয়ে নয়নসহ তিন জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করা হয়েছে। পরে তাদের রামগতি থানায় হস্তান্তর করা হয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘চাঁদাবাজির মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে।’

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গ্রেফতারের ঘটনাটি শুনেছি। এ ঘটনায় বিস্তারিত জেনে নয়নের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By