বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

‘রেফারি বেশ ভালো খেলেছে’, বললেন বড় হালান্ড

সীমু দা
রবিবার, ১২ জুলাই, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে নরওয়ে। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রেফারিং। একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের বাবা ও সাবেক ফুটবলার আলফ-ইঙ্গে হালান্ড।

ম্যাচ শেষে ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জুড বেলিংহামের প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে তার জবাবে আলফ-ইঙ্গে হালান্ড লেখেন, “দারুণ খেলেছে বেলিংহাম আর রেফারিও।” তার এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নরওয়ের ক্ষোভের মূল কারণ ছিল দুটি সিদ্ধান্ত। প্রথমার্ধের যোগ করা সময়ে ইংল্যান্ডের সমতাসূচক গোলের আগে বলটি স্টেডিয়ামের ওপরের ক্যামেরার তারে লেগেছিল বলে দাবি করে নরওয়ে। তাদের মতে, এতে বলের গতিপথ বদলে যাওয়ায় খেলা থামানো উচিত ছিল। তবে ফিফা জানায়, প্রযুক্তিনির্ভর ‘কানেক্টেড বল’ সেন্সরের তথ্য অনুযায়ী বল কোনো তার স্পর্শ করেনি।

এছাড়া ৫৫ মিনিটে কর্নার থেকে তরবিয়র্ন হেগেমের করা গোলও ভিএআরের মাধ্যমে বাতিল করা হয়। রেফারির সিদ্ধান্ত ছিল, কর্নার নেওয়ার আগে আর্লিং হালান্ড ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করেছিলেন।

ম্যাচে প্রথমে ৩৬ মিনিটে আন্দ্রিয়াস শেলডারুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। বিরতির ঠিক আগে জুড বেলিংহাম সমতা ফেরান। পরে অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে জয় এনে দেন তিনি।

এই জয়ে ইংল্যান্ড নিজেদের ইতিহাসে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। টমাস টুখেলের দল শেষ চারে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By