বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

রামগড়ে অবৈধ বালু উত্তোলনে অভিযান চলাকালে হামলা, ইউএনওসহ আহত ১১

সীমু দা
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81 %E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%87%E0%A6%89%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%93%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7%E0%A7%A7

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনকারী, গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম সহ উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, সহকারি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব, আনসার সদস্য নুর মোহাম্মদ, আনসার সদস্য মো. সালাউদ্দিন, রামগড় উপজেলা অফিসের গাড়ি চালক হোসেন, অফিস সহকারি জয়নাল আবেদিন, গ্রামবাসী মো. আজাদ, সুমন, নূর হোসেন ও আবুল হাসেম।

জানা যায়, দুপুর আড়াইটার দিকে পূর্ব বলিপাড়ার ৫-৬ টি স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবরে অভিযানে যায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। অভিযান টের পেয়ে বালু তোলার পাম্প সরিয়ে নেয়া হয়। এ সময় সেচ পাম্প ও সরবরাহ পাইপ কেটে দিলে বালু কারবারিদের উস্কানীতে স্থানীয়রা ভ্রাম্যমান আদালতের ওপর ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছোঁড়া হলে ৩ গ্রামবাসী আহত হয়।

এ বিষয়ে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের মুঠোফোনে জানান, ‘রামগড়ের পূর্ব থলিপাড়ার প্রায় ১০টি স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগ পেয়ে আমরা মোবাইল কোর্টে যাই। গিয়ে দেখি অবৈধভাবে বালু উত্তোলনের একেকটি স্পটের গভীরতা ছিল প্রায় ৩০ ফুট। অবস্থা খুবই খারাপ। অভিযান চলাকালেই প্রায় ১০০-১৫০ জনের একটি টিম আমাদের উপর চড়াও হয়। অবস্থা বেগতিক দেখে আমরা প্রায় আধা কিলোমিটার পিছনে সরে আসি। পরে সড়কে ব্যারিকেড দিয়ে আমাদের উপর হামলা চালানো হয়। এতে আমিসহ ১১জন আহত হই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার সাদাত জানান, রামগড়ের পূর্ব বলি পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর শুনে মোবাইল কোর্ট অভিযানে যান ইউএনও। এসময় অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেট ইউএনওসহ অন্যান্যদের উপর হামলা করার ঘটনা ঘটেছে। এতে ১০জন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সেখানে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও একজন অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছেন। সার্বিক পরিস্থিতি বুঝে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By