শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

রাফিনিয়ার জোড়া গোল, বড় জয়ে ফাইনালে বার্সেলোনা

সীমু দা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%8B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। এই প্রতিপক্ষের জালে রীতিমতো গোল উৎসব করেছে কাতালানরা। সেই সঙ্গে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।

বুধবার (৭ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দায় বিলবাওয়ের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। জোড়া গোল করেছেন রাফিনিয়া। একবার করে জালের দেখা পেয়েছেন ফেররান তরেস, ফের্মিন লোপেস ও রুনি বার্দগি।

এদিন ২১তম মিনিটে প্রথম গোলের দেখা পায় লা লিগায় টানা ৯ ম্যাচ জয়ী বার্সেলোনা। ডান দিক দিয়ে বক্সে ঢুকে পাস দেন বার্দগি, ঠিকমতো শট নিতে পারেননি লোপেস, বল নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে জালে পাঠান তরেস।

৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে বার্সেলোনা। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পাস দেন রাফিনিয়া আর প্রথম স্পর্শে বাঁ পায়ের জোরাল শটে ঠিকানা খুঁজে নেন লোপেস। ৩৪তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন বার্দগি।

ফের্মিনের পাস ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শট তিনি, সিমন ঠেকিয়ে দিলেও তার হাতের নিচ দিয়ে গড়িয়ে জালে জড়ায় বল। ৩৮তম মিনিটে দুর্দান্ত গোলে স্কোরলাইন ৪-০ করেন রাফিনিয়া।

বার্দগির পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে বুলেট গতির শট নেন তিনি, কাছের পোস্ট দিয়ে জালে জড়ায় বল। প্রথম দল হিসেবে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে প্রথমার্ধে চার গোল করার কীর্তি গড়ল বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। ৫২তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান রাফিনিয়া। বক্সের ভেতর থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি। হ্যাটট্রিকের পথে বেশিদূর অবশ্য ছুটতে পারেননি রাফিনিয়া।

৬৫তম মিনিটে তাকে তুলে মার্কাস র‍্যাশফোর্ডকে নামান কোচ। ৭২তম মিনিটে বার্দগির বদলি নামেন ইয়ামাল। বাকি সময়ে দুই দলই সুযোগ পায় কিছু, কিন্তু জালের দেখা পায়নি আর কেউ।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By