সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

যৌথ অভিযানে জয়পুরহাটের ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সীমু দা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
%E0%A6%AF%E0%A7%8C%E0%A6%A5 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

র‍্যাবের যৌথ অভিযানে জয়পুরহাটের চাঞ্চল্যকর ইয়ানুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গোলাম মোস্তফা (৫৫)-কে ঢাকা জেলার ধামরাই থানাধীন কালামপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এবং র‍্যাব-৪ এর সদস্যরা।

র‍্যাব জানায়, গোলাম মোস্তফা পাঁচবিবি উপজেলার গোহারা গ্রামের হানিফের ছেলে।

র‍্যাব জয়পুরহাট ব্যাটালিয়ন এক তথ্য বিবরণীতে জানায়, গত ৮ জানুয়ারি পাঁচবিবি উপজেলার শলাইপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে গোলাম মোস্তফার নেতৃত্বে অজ্ঞাতনামা আসামিরা স্থানীয় সালাকুর গ্রামের আলম মন্ডলের ছেলে ইয়ানুর হোসেন (৩২) ও তার বন্ধু আল-আমিনকে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র, যেমন – চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে।

এ সময় তাদের চিৎকারে ঘটনাস্থলে অন্যান্য লোকজন এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত ইয়ানুর এবং আল-আমিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ইয়ানুরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইয়ানুরের ভাই মো. মুমিনুর ইসলাম বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১১ তারিখ ১১ জানুয়ারি ২০২৬ ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০)।

এ মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‍্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয়। অভিযানের ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ সিপিসি-৩ এবং র‍্যাব-৪ সিপিসি-২ এর একটি চৌকস দল ঢাকা জেলার ধামরাই কালামপুর বাজার এলাকায় ইয়ানুর হত্যা মামলার প্রধান আসামি গোলাম মোস্তফাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোলাম মোস্তফাকে পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় র‍্যাব।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By