শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবারের মতো এলো গম

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো মোংলা বন্দরে আমদানি হওয়া খাদ্য শস্য গম খালাস চলছে। সরকারের আমদানি করা গম নিয়ে এই প্রথম সরাসরি মোংলা বন্দরে এসেছে এমভি উইকোটাটি নামে জাহাজ।

গমের গুণগতমানের পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিবার (১৬ নভেম্বর) সকাল থেকে জাহাজটি থেকে গম খালাসের কাজ শুরু হয়। শুক্রবার বিকালে জাহাজটি মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভেড়ে।   

খাদ্য অধিদফর মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে আসা জাহাজ এমভি উইকোটাটি শুক্রবার বিকেলে মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভেড়ে। এরপর জাহাজে আসা খাদ্যশস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় গুণগতমান বজায় থাকায় গম খালাসের কাজ শুরু হয়। রবিবার সকাল থেকে জাহাজটি থেকে গম খালাসের কাজ শুরু হয়েছে। 

আব্দুস সোবহান আরও জানান, ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গমের মধ্যে ৩৫ হাজার ৭৫ মেট্রিক টন মোংলার খাদ্য গুদামে সংরক্ষণ করা হবে। বাকি গম যাবে খুলনা, বরিশাল ও রাজশাহীতে। উইকোটাটি একটি বড় জাহাজ, এর গভীরতা বেশি এবং জাহাজে গমও বেশি। তাই ফেয়ারওয়েতে রেখে খালাস করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি-টু-জি-১ এর অধীনে আমেরিকা থেকে এই প্রথম সরাসরি ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে জাহাজটি মোংলা বন্দরে এসেছে। এর আগে যেসব জাহাজ এসেছে সেগুলো চট্টগ্রাম বন্দর হয়ে মোংলা বন্দরে আসে। 

আমেরিকা-বাংলাদেশ জি টু জি চুক্তির আওতায় মোট চার লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর প্রথম চালানে গত ২৫ অক্টোবর ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম এবং ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। ১৪ নভেম্বর আমদানি করা এটি গমের তৃতীয় চালান। চুক্তি মোতাবেক ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গমের মধ্যে আমেরিকা থেকে তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্টিক টন গম দেশে পৌঁছেছে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By