শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু বিকাশ, রবিসহ অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী খলিলুর রহমা‌নের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক জাতিসংঘের সভাপতির কার্যালয়ে নিয়োগ পেলেন জাইমা রহমান এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২ ‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’ এবার বাড়লো লঞ্চভাড়াও | Amar Bangla BANGLADESH জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান হামের উপসর্গে ২৪ ঘন্টায় আরও ১১ জনের মৃত্যু বিদ্যুৎ খাতে ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দেশের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

যশোরে মাদ্রাসার ভেতরে যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:১৯ পূর্বাহ্ন

যশোরে কোরবান আলী (২৮) নামে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় কিছু মানুষ। পুলিশ তার কাছ থেকে একটি অস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বুধবার (২৬ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শহরের খালধার রোডের আমিনিয়া আলিয়া মাদ্রাসার ভেতর এ ঘটনা ঘটে। কোরবান আলী যশোর শহরতলীর শেখহাটি এলাকার বাবুর বাড়ির ভাড়াটিয়া মুজিবর রহমানের ছেলে। 

কোরবান আলীর দাবি, তিনি ভাঙ্গারি মালামালের ব্যবসা করেন। শেখহাটি হাইকোর্ট মোড়ে তার একটি দোকান আছে। তার পাশের দোকানদার তুহিনের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তুহিনের সহযোগী রিয়াদ তাকে ডেকে আমিনিয়া আলিয়া মাদ্রাসার ভেতরে নিয়ে যায়। মাদ্রাসার গেটে ঢুকতেই ৮/১০ জন তার ওপর চড়াও হয়। বাঁশের লাঠি, লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। অস্ত্র-গুলি কোথা থেকে এলো তা তিনি জানেন না।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, রাত ৯টার দিকে সংবাদ আসেন, স্থানীয় লোকজন অস্ত্রসহ এক যুবককে আটক করে পিটুনি দিয়েছে। পুলিশ সেখানে গিয়ে অস্ত্র ও গুলিসহ কোরবান আলীকে আটক করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে কোরবানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, কোরবানের বিরুদ্ধে মাদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা আছে; নিজেই স্বীকার করেছে। বর্তমানে সে ওই মামলায় জামিনে আছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের আহমেদ বলেন, কোরবান আলীর দুই পায়ে প্রচণ্ড আঘাত লেগেছে। তার বাঁ পা ভেঙেছে বলে তিনি আশঙ্কা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By