সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল

মোরেলগঞ্জে সরিষার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসির ঝিলিক   

সীমু দা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%B2%E0%A6%A8 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%9D%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95

বাগেরহাটের মোরেলগঞ্জে পতিত জমিতে এখন রঙিন স্বপ্ন। ৩ থেকে এখন ৩০ বিঘা মাঠজুড়ে সরিষা ফুলের গন্ধ বাতাসে বইছে। মাঠজুড়ে হলুদের সমারহ। ফসলি মাঠের চারপাশ ভরে উঠেছে হলুদের ঘ্রাণ আর সৌরভে। গাঢ় হলুদ বর্ণের এ ফুলে মৌমাছিরা গুনগুন করে মধু আহরণ করছে। চাষিরা বলছেন, বিঘা প্রতি ৫/৬ মণ সরিষা ঘরে তুলতে পারবেন তারা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের উত্তর কুমারিয়াজোলা গ্রামে দেশি আমন ধান কাটার পরে পতিত জমি পড়ে থাকত। সেখানে আজ তৈল ফসল সরিষা চাষে ভালো ফলনে অধিক লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন একাধিক কৃষক। ২০২৫ সালে প্রথমে ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছিলেন ৭-৮ জন কৃষক। চলতি বছর ৩৫ জন কৃষক ৩০ বিঘা জমিতে সরিষা চাষ করে সাড়া ফেলেছেন।

 উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১০০ হেক্টর জমিতে বারি সরিষা ১৪, ১৮, ২০ এবং বিনা সরিষা-৯, ১১ প্রজাতি চাষাবাদ করেছেন কৃষকরা। গত বছরের চেয়ে ১০ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বলইবুনিয়া, পঞ্চকরণ, নিশানাবড়িয়া, দৈবজ্ঞহাটী, তেলিগাতি, বনগ্রাম, হোগলাপাশা ও হোগলাবুনিয়ায় সরিষার আবাদ বেড়েছে।

উত্তর কুমারিয়াজোলা গ্রামের কৃষাণী শ্যামলী রানী হালদার ১ বিঘা জমিতে সরিষা চাষ করেছেন। এ ছাড়া অনিক তরফদার ৩ বিঘা, প্রদেশ মাঝি ৪ বিঘা, পাবেল রায় ১ বিঘা, বিভূতিভুষণ ১ বিঘা, বাদল তরফদার ১ বিঘা, প্রশান্ত বাড়ই ১ বিঘা, নিত্যনান্দ্র ৫ বিঘা- এরকম একাধিক কৃষক সরিষা চাষ করে ভালো ফলন পান।

তারা জানান, বিঘাপ্রতি তাদের ৫ থেকে ৬ হাজার টাকা শ্রমিক মজুরি, সার কীটনাশক ও সেচ বাবদ খরচ হয়েছে। ভালো ফলনের কারণে প্রতি বিঘায় ৫ মণ সরিষা তুলতে পারবেন তারা। যার বাজারদর রয়েছে প্রতি মণে ৩ থেকে ৪ হাজার টাকা। এছাড়া মাঠজুড়ে হলুদের সমারোহ দেখতে পার্শ্ববর্তী গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন।

পঞ্চকরণ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিপংকর সোমাদ্দার বলেন, খারইখালী উত্তর কুমারিয়াজোলা গ্রামে গত বছর মাত্র ৩ বিঘা জমিতে সরিষা চাষ করেছিলেন কৃষকরা। ফলন ভালো হওয়ায় এবারে কৃষি অধিদফতরের পরামর্শ অনুযায়ী তাদেরকে নিয়ে সভা করে ২০ জন কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়। এরপর বিনা-১১, ১৪ ও ১৮ এই ৩ প্রজাতের সরিষা ৩০ বিঘা জমিতে চাষ করা হয়েছে। মাঠজুড়ে এখন হলুদ আর হলুদ। পতিত জমিতে কৃষকরা অধিক লাভের কারণে আগামীতে চাষাবাদ আরো বৃদ্ধি পাবে বলে আশা রাখি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এ উপজেলায় ১০০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। কৃষকদের আধুনিক প্রশিক্ষণ ও সঠিক সময়ে পরামর্শ দেয়ার ফলে কৃষক ভালো ফলন ফলাতে সক্ষম হয়েছে। বিশেষ করে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকির জন্য আজকের এ সফলতা। আশা করছি সরিষার আবাদ দিন দিন আরো বৃদ্ধি পাবে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By