শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

মেঘনায় ট্রলার ডুবে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৫৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্টবোঝাই ট্রলার ডুবে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

নিখোঁজের একদিন পর শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার বৈদ্যোর বাজার সোনাময়ী এলাকায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া দুই যুবক হলেন– বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে রনি সরদার; একই এলাকার স্বপন মৃধার ছেলে শুভ। তারা ওই ট্রলারের কর্মচারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের আমান সিমেন্ট কারখানা থেকে বরিশাল নেওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ট্রলারে ভর্তি করা হয। বিকালে বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার মেঘনা নদীতে ট্রলারটি নোঙর করে ঘুমিয়ে পড়েন কর্মচারীরা। সে সময় তলা ফেটে ট্রলারটি পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শুক্রবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান চালিয়ে বিকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বৈদ্যের বাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার ট্রলারটি নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা দুই যুবক নিখোঁজ হন। আজ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।’

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, ‘এ ঘটনায় কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By