বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

মিড ডে মিলের খাবার নিয়ে শিক্ষকদের জরুরি সতর্ক বার্তা

সীমু দা
শনিবার, ১৬ মে, ২০২৬, ১:৪০ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A1 %E0%A6%A1%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান ‘ফিডিং কর্মসূচি’ বা মিড ডে মিলের খাবার অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করে গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের সরবরাহ করা খাবারে কোনো ধরনের মানহীনতা বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে পচা বনরুটি, নষ্ট ডিম, ছোট ও পচা কলা বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে উপসচিব মরিয়ম বেগম স্বাক্ষরিত এক নির্দেশনায় খাদ্যের গুণগত মান নিশ্চিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, খাদ্য গ্রহণের আগে সরবরাহকৃত খাবারের মান ও পরিমাণ নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী আছে কি না, তা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় প্রধান শিক্ষকদের জন্য কয়েকটি বিষয় বাধ্যতামূলকভাবে যাচাই করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে— প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং ওজন পরীক্ষা করা, বনরুটি তাজা ও ফাঙ্গাসমুক্ত কি না দেখা, ডিম ফাটা বা দুর্গন্ধযুক্ত কি না যাচাই করা এবং কলা দাগহীন ও পোকামুক্ত কি না নিশ্চিত হওয়া। অতিরিক্ত পাকা বা পচা কলা গ্রহণ না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ইউএইচটি মিল্ক ও ফর্টিফাইড বিস্কুটের প্যাকেট অক্ষত আছে কি না এবং মোড়কের তথ্য স্পষ্টভাবে লেখা রয়েছে কি না, তাও পরীক্ষা করতে বলা হয়েছে।

মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, কোনো অবস্থাতেই নিম্নমানের বা ত্রুটিপূর্ণ খাবার গ্রহণ করা যাবে না। খাবার গ্রহণের পর বিদ্যালয়ে তা উপযুক্ত পরিবেশে সংরক্ষণ করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে সরবরাহকারী প্রতিষ্ঠান নিম্নমানের খাবার দিলে তা গ্রহণ না করে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By