ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী তথা আইআরজিসি জানিয়েছে, মধ্য ইরানে ইস্পাহানের আকাশে আরও দু’টি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে অত্যাধুনিক ইরানি বিমান-প্রতিরক্ষা ইউনিট। এ ধরনের প্রতিটি ড্রোনের আর্থিক মূল্য অন্তত প্রায় দশ লাখ ডলার।
এ দু’টি ড্রোনসহ এ পর্যন্ত ঘায়েল হওয়া মার্কিন-ইসরায়েলি ড্রোনের মোট সংখ্যা ১৪৫-এ উন্নীত হল বলে জানিয়েছে আইআরজিসি।
ইসলামী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ পর্যন্ত বেশ কয়েকটি মার্কিন অত্যাধুনিক জঙ্গিবিমানও ঘায়েল করেছে। এসব জঙ্গি বিমানের মধ্যে রয়েছে একটি এফ-৩৫, একাধিক এফ-১৬ ও এফ-১৮। ইরানের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত একটি রাডার-ব্যবস্থা মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমান ধ্বংস করতে সক্ষম হয়।
এ ছাড়াও ইরানের বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ১০০ মার্কিন-ইসরায়েলি ক্রুজ ক্ষেপণাস্ত্র আকাশে শনাক্ত ও ধ্বংস করেছে।
সূত্র-পার্সটুডে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);