শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

মানিকছড়িতে উদ্বুদ্ধকরণ কর্মশালায় ‘তামাক ছেড়ে বিকল্প চাষাবাদের আগ্রহী হওয়ার আহবান’

সীমু দা
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%9B%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95 %E0%A6%9B%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A7%80 %E0%A6%B9%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র (রুই জাতীয়) হালদা নদী। প্রজনন মৌসমে রুই, কাতল, মৃগেল, কালিবাউশসহ মিঠা পানির সকল মাছ ডিম দিতে অতিথি পাখির ন্যায় হালদা নদীতে এসে ভীড় জমায়! হালদার পানি প্রজননের জন্য অধিক নিরাপদ বিধায় মৎস্য উৎপাদনে হালদা দেশ তথা দক্ষিণ এশিয়ার একমাত্র এবং পৃথিবীর একমাত্র জোয়ার ভাটার নদী!

কিন্তু হালদার গুরুত্ব এখনও হালদাপাড়ের মানুষের কাছে অজানা! ফলে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীদারদের উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করেছে হালদার উজান খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা মৎস্য বিভাগ।

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর সহযোগিতায় বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্ধুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ড. সুমন বড়ুয়া।

বক্তব্যে প্রধান অতিথি ড. রাজু আহমেদ বলেন, হালদা আমাদের জন্য প্রকৃতির নিয়ামত। এই নদীর মৎস্য পোনা লাখ টাকা কেজিতে বিক্রি হয়। এর ফলে দেশে মাছের চাহিদা পূরণের পাশাপাশি দেশীয় অর্থনীতিতে গুরুত্ব ভুমিকা রাখছে হালদা নদী। হালদার ওপর মানবসৃষ্ট দুর্বৃত্তায়ণে আজ এই হেরিটেজ ক্ষতির মুখে পড়েছে! এ থেকে উত্তরণের জন্য হালদার উজানে নদীর দুপাড়ে তামাক চাষ বন্ধে গেজেট প্রকাশ করেছে সরকার। তাই তামাক চাষিরা হালদার আশেপাশে তামাক চাষের বিকল্প চাষাবাদে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে হালদা প্রকল্প এবং সরকারের মৎস্য ও কৃষি বিভাগ সহযোগিতা করবে’।

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাজী মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মীর হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক আবদুল মান্নান, তামাক চাষি মো. তাজুল ইসলাম, মাসুম মিয়া ও মো. গিয়াস উদ্দিন প্রমূখ।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By