শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানে অগ্নিসংযোগ

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে গফরগাঁও উপজেলার মশাখালী-মুখি সড়কের আকিয়াপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে, কারা কী কারণে আগুন দিয়েছে তা বলতে পারছেন না কেউ।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মশাখালী ইউনিয়নের আকিয়াপুর গ্রামের এহসান হাবিব একটি পিকআপ ভ্যান চালাতেন। পিকআপ ভ্যানটির মালিক মুইদ সিদ্দিক ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের চান্দুরাটি গ্রামের বাসিন্দা। ২২ লাখ টাকায় প্রায় ১৫ মাস আগে পিকআপ ভ্যানটি কিনেছিলেন সিদ্দিক। গত রাত ৩টার দিকে মশাখালী-মুখি সড়কে পিকআপ ভ্যানটি রেখে বাড়িতে খেতে যান চালক এহসান হাবিব।

পিকআপ ভ্যানটির মালিক মুইদ সিদ্দিক জানান, পিকআপ ভ্যানটি নিয়ে মাছের খাদ্য আনতে যাওয়ার কথা ছিল চালকের। পিকআপটি বাড়ির সামনে রেখে খেতে যায় বাড়িতে। চালক বাড়িতে যাওয়ার ১০ মিনিটের মধ্যেই সেটিতে আগুন ধরে যায়। এ সময় আশপাশের লোকজন বের হয়ে দেখতে পান তিনটি মোটরসাইকেলে ৫-৬ জনের একটি দুর্বৃত্ত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। তাদের সবার মুখে মাস্ক পড়া ছিল। স্থানীয় লোকজন চেষ্টা করে আগুন নেভান।

পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছে। কীভাবে আগুন ধরলো আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By