কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের মৃত সুরত আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বর্তমানে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশের একটি দল বঙ্গ সোনাহাট ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শনিবার দুপুরে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়। দীর্ঘদিন তিনি বঙ্গ সোনাহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকে দায়িত্ব পালন করেন এবং নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);