শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, লাখেরও বেশি মৃত্যুর শঙ্কা ঢাকাসহ ১৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রীর ২০২৬ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি, পিছু ছাড়ছেন না এমবাপ্পে-হালান্ড ৭ জেলায় ঝড়-বজ্রপাতের সতর্কতা, সন্ধ্যার মধ্যে দুর্যোগের শঙ্কা হরমুজ পাড়ি দিলো ‘বাংলার জয়যাত্রা’ হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর নকআউটে নরওয়ে ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ

ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

সীমু দা
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৪০ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A7%82%E0%A6%B0%E0%A7%81%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B2 %E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A1%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6 %E0%A6%93 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবিদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলতাফ হোসেন। পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন। তিনি বলেন, “ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে আল-হেরা ইসলামী একাডেমি যেভাবে শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়।” তিনি শিক্ষার্থীদের কুরআন-সুন্নাহর আলোকে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাহাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ বাবুল আক্তার। এছাড়াও ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক লতিফুর রহমান দুলাল, বাউশমারি ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ সাবেদ আলী এবং অভিভাবক সদস্যদের মধ্যে সাংবাদিক মেছবাহুল আলম, বলদিয়া ডিগ্রি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ইসলামী শিক্ষা জাতির নৈতিক ভিত শক্তিশালী করে এবং সমাজে সৎ ও যোগ্য নাগরিক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অভিভাবক সমাবেশে আল-হেরা ইসলামী একাডেমির পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকদের সুচিন্তিত মতামত, পরামর্শ ও অভিযোগ ভবিষ্যতে প্রতিষ্ঠান পরিচালনা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, অভিভাবকদের পক্ষ থেকে উঠে আসা মতামত, পরামর্শ ও দিকনির্দেশনাগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করা হবে।

আলোচনা শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছ্বাসে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা এ ধরনের আয়োজন শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By