মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ভারতে বসে হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে পররাষ্ট্র উপদেষ্টার বার্তা

সীমু দা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৮:১০ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE

ভারতে অবস্থান করে শেখ হাসিনার দেওয়া বিভিন্ন বিবৃতি নিয়ে আবারও ভারতের সরকারের প্রতি বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বিবিসি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, ভারতে বসে শেখ হাসিনার কোনো ধরনের রাজনৈতিক বিবৃতি দেওয়াকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রত্যাশা করে না।

সাক্ষাৎকারে বাংলাদেশ–ভারত সম্পর্ক, সাম্প্রতিক টানাপোড়েন এবং এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন তৌহিদ হোসেন। তিনি জানান, কিছু ভুল বোঝাবুঝি ও অস্বস্তি থাকলেও ভৌগোলিক বাস্তবতা ও অর্থনৈতিক স্বার্থের কারণে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ–ভারত সম্পর্কে বড় ধরনের টানাপোড়েন শুরু হয়। এ সময় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, সীমান্ত উত্তেজনা এবং পাল্টাপাল্টি কূটনীতিক তলবের মতো ঘটনাও সামনে আসে।

সর্বশেষ বাংলাদেশে ভারতের হাইকমিশন ও সহকারী হাইকমিশনে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি।

এমন প্রেক্ষাপটেই বিবিসি ইন্ডিয়াকে দেওয়া প্রায় ১০ মিনিটের সাক্ষাৎকারে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান, জাতীয় নির্বাচন এবং ঢাকা–নয়াদিল্লি সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতে বসে শেখ হাসিনার কোনো ধরনের বিবৃতি দেওয়া বাংলাদেশ–ভারত সম্পর্কের জন্য ইতিবাচক কোনো দৃষ্টান্ত স্থাপন করবে না।

এছাড়া, সংখ্যালঘুদের ওপর নিপীড়নের প্রতিটি ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তার নিশ্চিত করেছে জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশ কখনোই কথা বলে না। বাংলাদেশের বিষয়েও ভারত সরকারেরও একই নীতি মেনে চলা উচিত।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By