কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে একটি পরিত্যক্ত মর্টার শেল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১৭ মে) বেলা ১১টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের একটি ফিশারিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ শশীদল গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম ফিশারিতে মাছ ধরার জন্য জাল ফেলেন। জাল টানার সময় তিনি ভারী কোনো বস্তু আটকে থাকার বিষয়টি টের পান। পরে জাল ওপরে তুলে তিনি ধাতব আকৃতির একটি বস্তু দেখতে পান। সেটি মর্টার শেল বলে সন্দেহ হলে স্থানীয়রা দ্রুত ব্রাহ্মণপাড়া থানায় খবর দেন।
খবর পেয়ে থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি ও গ্রাম পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করেন।স্থানীয়দের ধারণা, মর্টার শেলটি অনেক পুরোনো এবং দীর্ঘদিন পানির নিচে পড়ে ছিল।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন,শশীদল এলাকায় মাছ ধরার সময় জেলের জালে একটি পুরোনো মর্টার শেল উঠে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি নিরাপদে উদ্ধার করে। বিষয়টি সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ইউনিটকে জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);