সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বেনাপোল স্থলবন্দরে কর্মচারীদের মানববন্ধনে আমদানি-রপ্তানি ও যাত্রী চলাচল ব্যাহত

সীমু দা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B2 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%93 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%B2 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%A4

বেনাপোল স্থলবন্দরের কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির কারণে হুমকির মুখে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ আমদানি-রপ্তানি বাণিজ্য এবং পাসপোর্ট যাত্রী চলাচল। অনতিবিলম্বে অধিকাল (ওভার টাইম) ভাতা পুনরায় চালু না হলে নির্ধারিত অফিস সময়ের বাইরে দায়িত্ব পালন থেকে বিরত থাকার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কর্মচারীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালের প্রধান ফটকের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধন চলাকালে বন্দরের সার্বিক কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়ে। আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত স্থবির হয়ে যায়, বন্দর এলাকায় আটকে পড়ে একাধিক পণ্যবাহী ট্রাক। ফলে আমদানি-রপ্তানি বাণিজ্য যাতায়াত, পণ্য পরিবহন, খালাস প্রক্রিয়া এবং পাসপোর্ট যাত্রী চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীরা জানান, সরকারের নির্ধারিত অফিস সময়ের বাইরে দীর্ঘ সময় দায়িত্ব পালন করলেও অর্থ মন্ত্রণালয়ের ২৩ নভেম্বর ২০২৫ তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন কর্মচারীদের অধিকাল ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কর্মচারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন এবং এর ফলে তাদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

তারা আরও অভিযোগ করেন, ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও পাসপোর্ট যাত্রী চলাচল সচল রাখতে প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত, এমনকি অনেক সময় গভীর রাত পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়। পাশাপাশি সরকারি ছুটি ও ঈদের দিনেও কাজ করতে হচ্ছে, অথচ সেই অতিরিক্ত শ্রমের ন্যায্য পারিশ্রমিক থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

বিক্ষোভসভায় বক্তারা দ্রুত অধিকাল ভাতা পুনরায় চালু ও বকেয়া ভাতা পরিশোধের জোর দাবি জানান। দাবি আদায় না হলে পর্যায়ক্রমে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।

কর্মসূচিতে বেনাপোল স্থলবন্দরে কর্মরত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এর আগেও গত ১২ জানুয়ারি সারাদেশের অন্যান্য বন্দরের সঙ্গে একযোগে বেনাপোল বন্দরের প্রধান ফটকের সামনে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন তারা। আন্দোলনরত কর্মচারীরা জানান, এ কর্মসূচি দেশের সব স্থলবন্দরেই একযোগে পালিত হচ্ছে।

বন্দর সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করে বলেন, অধিকাল ভাতা সমস্যার দ্রুত সমাধান না হলে ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলমান আমদানি-রপ্তানি বাণিজ্যের অবাধ যাতায়াত, পণ্য পরিবহন, খালাস কার্যক্রম এবং পাসপোর্ট যাত্রী চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By