সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বেনাপোলে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন শ্রমিক আহত

সীমু দা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%81%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4

যশোরের বেনাপোল সীমান্তে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিনজন মাটি কাটার তিন শ্রমিক আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তের পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের নূর জাক সরদারের ছেলে আব্দুল কাদের (৪২), আব্দুল বারিক হোসেনের ছেলে জাকির হোসেন (৪৫) ও সুলতান আউলিয়ার ছেলে আব্দুল কাদের (৪০)। তিনজনই বালুন্ডা গ্রামের বাসিন্দা ও পেশায় মাটিকাটা শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বালুন্ডা গ্রামের ননী ঢালীর ছেলে মালয়েশিয়া প্রবাসী জাকির ঢালীর বাড়িতে টয়লেটের সেফটি ট্যাংক নির্মাণের জন্য কোদাল দিয়ে গর্ত খনন করছিলেন ওই তিন শ্রমিক। এ সময় গর্তের ভেতরে আগে থেকে পুঁতে রাখা একটি বোমায় কোদালের আঘাত লাগলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন আহত হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাকির হোসেন ও আব্দুল কাদেরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। অপর আহত শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ঘটনায় বালুন্ডা গ্রামসহ উপজেলার সর্বত্রে অস্ত্রের ঝনঝনানি ও বোমা বিষ্ফোরণের আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজিবি সূত্রে জানা যায়, ঘটনাস্থলটি পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত। এটি সীমান্ত পিলার ১৭/৭-এস এর ১১৮ আর পিলার থেকে আনুমানিক ৮ দশমিক ৫ কিলোমিটার এবং পুটখালী বিওপি থেকে প্রায় ৭ কিলোমিটার পশ্চিমে।

যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা কী উদ্দেশ্যে বোমাটি সেখানে পুঁতে রেখেছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর বেনাপোল থানা পুলিশ ও বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এলাকায় আর কোনো অবিস্ফোরিত বস্তু রয়েছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By