মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বেতাগীতে পররাষ্ট্র উপদেষ্টার বিবিচিনি শাহি মসজিদ ও ক্যাথলিক চার্জ পরিদর্শন

সীমু দা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৩:২০ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%97%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF %E0%A6%AE%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6 %E0%A6%93 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%A8

দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে অবস্থিত জেলার অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্যনিদর্শন বিবিচিনি শাহি মসজিদ পরিদর্শন করেছেন অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসাইন।

মঙ্গলবার রাতে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, বরগুনা পুলিশ সুপার মো. কুদরত- ই- খুদা, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ.সাদ্দাম হোসেন, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: জুয়েল ইসলাম, নৌ বাহিনীর বরগুনার কন্টিনজেন্ট কমান্ডার মো. আরেফিন ইবনে নাজিম, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মি ও সরকারী দপ্তরের কর্মকর্তা।

পরে তিনি একই ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের খ্রিস্টানপাড়ার ক্যাথলিক চার্জ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসাইন বিবিচিনি শাহি মসজিদের স্থাপত্যশৈলী ও ঐতিহাসিক গুরুত্ব ঘুরে দেখেন এবং মসজিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করে বলেন,‘বিবিচিনি শাহি মসজিদের প্রাচীন স্থাপত্যরীতি ও নকশা দেখে আমি সত্যিই অভিভূত। আমাদের ইতিহাস ও ঐতিহ্যের এমন নিদর্শন সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, পুরোনো দেশের ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা সংরক্ষণে সরকার আন্তরিক। বিবিচিনি শাহি মসজিদের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। পাশাপাশি এই ঐতিহ্যবাহী স্থাপনাটি রক্ষায় স্থানীয় প্রশাসন ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন, প্রায় সাড়ে তিন শ বছরের পুরোনো বিবিচিনি শাহি মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি বরগুনা জেলার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ স্মারক। পররাষ্ট্র উপদেষ্টার এই পরিদর্শনের মাধ্যমে মসজিদটির সংরক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।

জানা গেছে, উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে বিবিচিনি ইউনিয়নে এই মসজিদ অবস্থিত। স্থানীয় লোকজন জানান, মসজিদটি দেখতে বছরজুড়ে এখানে আসেন পর্যটক ও দর্শনার্থীরা। দিল্লিতে আসার তিন–চার বছরের মাথায় ১৬৫৯ সালে শাহ সুজার আগ্রহে কয়েকজন শিষ্য সঙ্গে নিয়ে নেয়ামত উল্লাহ শাহ সুজার অনুরোধে এক গম্বুজবিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By