সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বুড়িচংয়ে সীমান্ত এলাকা থেকে ৪ মাদকসেবী আটক

সীমু দা
শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৯:৪১ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%8F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A7%AA %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%80 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে ৪ মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।

(২৬ মার্চ ২০২৬) বৃহস্পতিবার রাত ১১টার দিকে থানার এসআই রাকিব জানায়, গত বুধবার রাতে উপজেলার ছিনাইয়া গ্রামে মাদক সেবনের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পৃথকভাবে সাজা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মীরপুর এলাকার মো. রেনু মিয়ার ছেলে মো. রুবেল (৩০), তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড; ছোট হরিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে স্বপন মিয়া (৪২), তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা; ছিনাইয়া এলাকার আসাদুজ্জামান আক্তারের ছেলে মো. জীবন (২০), তাকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা; এবং গদানগর এলাকার মো. নূরুল ইসলামের ছেলে মো. ফরহাদ হোসেন অপু (২৯), তাকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্তদের পুলিশ প্রহরায় কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, “আটককৃতদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By