বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

বিশ্বকাপের ঠিক আগে নিয়ম বদলাল ফিফা, সুবিধা পেল আর্জেন্টিনা

সীমু দা
শনিবার, ৯ মে, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%86%E0%A6%97%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE %E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE

বিশ্বকাপ শুরুর আর মাত্র ৩২ দিন বাকি থাকতে গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, বাছাইপর্বে পাওয়া লাল কার্ড কিংবা হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞা আর মূল বিশ্বকাপ পর্বে কার্যকর থাকবে না। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, “একক হলুদ কার্ড কিংবা এক বা দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা চূড়ান্ত পর্বে বহাল থাকবে না।” সংস্থাটি জানিয়েছে, বিশ্বকাপের মতো বড় আসরে সব দল যেন তাদের সেরা খেলোয়াড়দের নিয়ে মাঠে নামতে পারে, সেই লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়মে সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছে আর্জেন্টিনা ও ইকুয়েডর। আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং ইকুয়েডরের মিডফিল্ডার মোইসেস কাইসেদো—দুজনই বাছাইপর্বে লাল কার্ড দেখেছিলেন। গত সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের হারের ম্যাচে এই ঘটনা ঘটে। তবে ফিফার নতুন সিদ্ধান্তের ফলে তাদের ওপর সেই নিষেধাজ্ঞা আর কার্যকর হবে না।

৩৮ বছর বয়সী ওতামেন্দির জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। এর আগে তিনি ২০১০, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সাতটি ম্যাচেই পুরো সময় মাঠে ছিলেন এই ডিফেন্ডার। আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা।

চেলসির ২৪ বছর বয়সি মিডফিল্ডার কাইসেদোও কাতার বিশ্বকাপে খেলেছিলেন। ইকুয়েডর ১৪ জুন ফিলাডেলফিয়ায় আইভোরি কোস্টের বিপক্ষে নামবে।

এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে এক প্রতিপক্ষকে কনুই দিয়ে আঘাতের জন্য লাল কার্ড দেখেছিলেন তিনি। তিন ম্যাচের নিষেধাজ্ঞার বাকি দুই ম্যাচ এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

কাতারের ডিফেন্ডার তারেক সালমানও এই সিদ্ধান্তে উপকৃত হয়েছেন। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি। এখন ১৩ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে কাতারের প্রথম ম্যাচে খেলতে পারবেন ২৮ বছর বয়সি এই ডিফেন্ডার।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By