শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বিয়ে ও বাচ্চার খবর জানালেন জেমস

সীমু দা
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

চমকে দেয়ার মতোই খবরটি। ফের বিয়েবন্ধনে আবদ্ধ হলেন নগর বাউল জেমস। কনে আমেরিকা প্রবাসী নামিয়া আমিন। এটি ব্যান্ড তারকার তৃতীয় বিয়ে।

খবরটি জেমসের বরাত দিয়ে তার ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

রবিন জানান, জেমস-নামিয়ার পরিচয় ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। নগর বাউলের তখন আমেরিকা ট্যুর চলছিল। লস অ্যাঞ্জেলেসের সেই শো’তে নামিয়ার সাথে পরিচয় আর ঘনিষ্ঠতা অবশেষে পরিণয়ে গড়ায়। আমেরিকা ট্যুর শেষে জেমস ফিরে আসেন বাংলাদেশে। কিছুদিন যেতেই মনের টানে নামিয়াও ছুটে আসেন। তারপর ২০২৪ সালের ১২ জুন বিয়ের গাঁটছড়া বাঁধেন।

এরপর থেকে জেমসের ঢাকার বনানীর বাসাতেই বাস করছেন দু’জনেই। এরিমধ্যে আসে দারুণ এক সুখবর। ২০২৫ সালের ৮ জুন জেমস-নামিয়ার সংসারকে আলোকিত করে নিউইয়র্কের হান্টিং টং হসপিটালে স্থানীয় সময় মধ্যরাত ৩টা ৩৫মিনিটে জন্ম নেয় পুত্র সন্তান জিবরান আনাম।

নতুন জীবন নিয়ে জেমস বলেন, ‘আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে। সবাই আমাকে প্রার্থনায় রাখবেন।’ এর আগে চিত্রনায়িকা রথি ও বর্তমানে আমেরিকা প্রবাসী বেনজীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেমস।

২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের কাছ থেকে জেমস পেশাগত কারণেই আলাদা হয়েছেন। কেননা বেনজীর তাদের একমাত্র কন্যা সন্তান জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিলেন। আর জেমস কোনভাবেই গান আর দেশ ছাড়বেন না। তখন সমঝোতার ভিত্তিতেই দুজনের ছাড়াছাড়ি হয়।

আর প্রথম স্ত্রী রথির ঘরে জেমসের এক পুত্র সন্তান দানিশ ও কন্যা জান্নাত রয়েছে। এরা দুজনে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে নিজ জীবনে ব্যস্ত সময় পার করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By