মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বিয়েতে ১০০ জনের বেশি অথিতি হলে প্রতিজনে ট্যাক্স ১০০০ টাকা!

সীমু দা
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%85%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8 %E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE

বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত ব্যয় ও অপচয় কমাতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

শাহাদাত হোসেন বলেন, বর্তমানে বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় জাঁকজমক ও অপচয়ের প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষ করে গায়ে হলুদসহ বিভিন্ন আয়োজনে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, যা অনেক ক্ষেত্রেই প্রয়োজনের তুলনায় বেশি।

তিনি বলেন, “বিয়ের অনুষ্ঠানগুলোতে নাচ-গান ও বিভিন্ন আয়োজনের মাধ্যমে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এসব অনুষ্ঠানে পরিবেশিত খাবারেরও বড় একটি অংশ অপচয় হয়। এই অপচয় কমিয়ে আনা প্রয়োজন।”

অতিথি নিয়ন্ত্রণ আইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে ১০০ জনের বেশি অতিথি হলে নির্দিষ্ট হারে কর আরোপের বিধান ছিল। সেই ধারাবাহিকতায় তিনি প্রস্তাব করেন, ১০০ জনের বেশি প্রতিটি অতিরিক্ত অতিথির জন্য এক হাজার টাকা করে কর নির্ধারণ করা যেতে পারে।

তার মতে, সামাজিক অনুষ্ঠানে অযৌক্তিক ব্যয় ও অপচয় কমানো গেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর চাপও কিছুটা হ্রাস পাবে।

শাহাদাত হোসেন বলেন, “বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় অপচয় কমানো সম্ভব হলে সামগ্রিক অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By