সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ

সীমু দা
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৬:৪২ অপরাহ্ন

বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি। বুধবার (৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হয়। প্রতিবেদন হস্তান্তর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান। সেই তদন্ত প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে।

বিকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বৈঠকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তা জানান।

তিনি বলেন, ‘প্রতিবেদনে প্রধান সুপারিশ হলো, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ার ফোর্সের সব ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। এটা সুপারিশ করা হয়েছে। প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।’

প্রেস সচিব বলেন, ‘তদন্তে আরও পাওয়া গেছে, এই স্কুল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিল্ডিং কোডের অনুমোদন হয়নি। এই বিল্ডিংয়ে ন্যূনতম তিনটি সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে ছিল একটা সিঁড়ি মাঝ বরাবর। বিশেষজ্ঞ কমিটি বলছে, তিনটি সিঁড়ি যদি থাকতো তাহলে হতাহতের সংখ্যা আরও কম হতো। এছাড়া আরও সুপারিশের মধ্যে আছে বরিশাল এবং বগুড়ায় রানওয়ে আছে সেটাকে সম্প্রসারণ করার। আজকের মিটিংয়ে সেই নির্দেশনা দেওয়া হয়। রাজউকের বিল্ডিং কোড যাতে নতুন সম্প্রসারিত এলাকায় পালিত হয় সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

প্রেস সচিব বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে বিমানবাহিনীর বিমানের স্বল্পতা আছে। আরও বলা হয়েছে, এয়ারপোর্টের আশেপাশে যেন ‘‘ফোম টেন্ডার’’ থাকে সে বিষয়ে সুপারিশ করা হয়েছে। এটা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানবন্দরে টেক অব এবং ল্যান্ডিংয়ের জন্য বাড়ি বানানোর ক্ষেত্রে উচ্চতার একটা বিধিনিশেধ আছে। অন্যান্য দেশে দেখা গেছে, টেক অব এবং ল্যান্ডিংয়ের পথে কিছু কিছু স্থাপনার ক্ষেত্রে বিধিনিষেধ আছে। যেমন-হাসপাতাল, স্কুল, ওয়ারহাউজ, ক্ষুদ্র শিল্প স্থাপনের ক্ষেত্রে বিধিনিষেধ আছে। এ দিকে যাতে সিভিল এভিয়েশন নজর রাখে সেই বিষয়ে বলা হয়েছে।’

তিনি জানান, প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অনেক জায়গায় বিমানবন্দর আছে, সেগুলো যাতে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়।    


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By