শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট পর উড়লো উড়োজাহাজ

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:১৬ পূর্বাহ্ন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল ঢাকাগামী ইউএস-বাংলা উড়োজাহাজের একটি ফ্লাইট। এ সময় পাইলট নিয়ন্ত্রণ টাওয়ারে বার্তা পাঠান, রানওয়েতে কিছু একটা দেখা যাচ্ছে। এ অবস্থায় ২৬ মিনিট ধরে আটকে ছিল ফ্লাইটটি। পরে বিমানবন্দর কর্তৃপক্ষের লোকজন গিয়ে রানওয়েতে একটি শিয়াল দেখতে পায়। সেটি সরিয়ে দেওয়ার পর উড্ডয়ন করে উড়োজাহাজটি।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। উড়োজাহাজ উড্ডয়নের সময় ছিল ১১টা ৪০ মিনিট। তবে শিয়ালের ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার পর সেটি উড্ডয়ন করে দুপুর ১২টা ৬ মিনিটে। এ ঘটনায় ২৬ মিনিট বিমান চলাচল সাময়িক বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘ইউএস-বাংলার ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের অপেক্ষায় ছিল। ঠিক সে সময় রানওয়ের ওপর হঠাৎ একটি শিয়াল দেখা যায়। বিমানবন্দরের পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে শিয়ালটিকে তাড়িয়ে রানওয়ে খালি করে। রানওয়ে সম্পূর্ণ খালি নিশ্চিত করার পর ফ্লাইটটি দুপুর ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।’

ইব্রাহীম খলিল আরও বলেন, ‘প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে রানওয়ে পরিদর্শন করা হয়। আজও পরিদর্শন করে রানওয়ে ক্লিয়ার বলে জানানো হয়। তবে রানওয়ের আশপাশে ঘন জঙ্গল ও ঝোপঝাড় থাকায় মাঝে-মধ্যে শিয়াল, সাপ বা কুকুর রানওয়েতে চলে আসে। প্রতি ছয় মাস পর পর বিমানবন্দরে কুকুর অপসারণের কাজ চলে। সিটি করপোরেশনের সহায়তায় বিমানবন্দরের অভ্যন্তরে থাকা কুকুর ধরে বিমানবন্দরের বাইরে ছেড়ে দেওয়া হয়। আশপাশের বন-জঙ্গলও পরিষ্কার করে রাখা হয়। প্রতিবার নিরাপত্তার যাতে ঘাটতি না থাকে, সেজন্য প্রত্যেক ফ্লাইটের আগে আরেক দফা গাড়ি দিয়ে রানওয়ে ঘুরে দেখা হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By