সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২০ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আবেদন খারিজ করেন।
মোয়াজ্জেম হোসেনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মো. রায়হান। তিনি আদালতে দাবি করেন, মোয়াজ্জেমকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে এবং তিনি কোনো রাষ্ট্রবিরোধী বা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত নন। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, পড়ে গিয়ে আহত হওয়ায় তার উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং এ লক্ষ্যে আগামী ১৫ ফেব্রুয়ারি থাইল্যান্ডে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে।
এ জন্য মোয়াজ্জেমের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করে এক মাসের জন্য বিদেশ গমনের অনুমতি চেয়ে আবেদন করা হলেও শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র ব্লক করা এবং তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর তিনি মোয়াজ্জেম হোসেনকে নিজের এপিএস হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে মোয়াজ্জেমের বিরুদ্ধে এপিএস পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ ওঠে।
আর এসব অভিযোগেই গত বছরের ২১ এপ্রিল তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর একই বছরের মে মাসে মোয়াজ্জেম হোসেনকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদের পাশাপাশি আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করে এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার নির্দেশ দেয়।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);