মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বিএনপির মিডিয়া সেলের থেকে জামায়াতের বট আইডি শক্তিশালী: মীর স্নিগ্ধ

সীমু দা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৯:১২ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%9F %E0%A6%86%E0%A6%87%E0%A6%A1%E0%A6%BF %E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A7

বিএনপির মিডিয়া সেলের তুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের বট আইডি বেশি শক্তিশালী কি না—এমন মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ লেখেন, সারাদিন ফেসবুকে সক্রিয় না থাকার পর মধ্যরাতে প্রবেশ করে তিনি দেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন কর্মসূচি ও বক্তব্যসংক্রান্ত সংবাদে বিপুল সংখ্যক ‘হাহা’ রিয়েক্ট দেওয়া হয়েছে।

তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড ক্যাম্পেইন’-সংক্রান্ত একটি খবরে প্রায় ১ লাখ ৩০ হাজার রিয়েক্টের মধ্যে ৭০ শতাংশই ‘হাহা’, এবং কড়াইল বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার ঘোষণার খবরে **৪০ হাজার রিয়েক্টের মধ্যে ৬৫ শতাংশ ‘হাহা’ ছিল বলে উল্লেখ করেন তিনি।

এছাড়া বিএনপির নেতা মির্জা আব্বাসের একটি বক্তব্যসংক্রান্ত সংবাদেও অধিকাংশ প্রতিক্রিয়া ‘হাহা’ রিয়েক্ট ছিল বলে দাবি করেন স্নিগ্ধ।

তিনি আরও লেখেন,একই সময়ে তিনি বিএনপি সমর্থকদের অনেক পোস্ট দেখেছেন, যেখানে ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা.খালিদুজ্জামানের ডিগ্রি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

বিষয়টি যাচাই করে তিনি বলেন, উক্ত ডিগ্রি ভারতের একটি প্রতিষ্ঠান থেকে ইনফার্টিলিটি বিষয়ে অর্জিত, যা ভুয়া নয়; তবে বিদেশি ডিগ্রি হওয়ায় বাংলাদেশে তা অননুমোদিত হতে পারে।

এসব পর্যবেক্ষণের ভিত্তিতে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ প্রশ্ন তোলেন, বিএনপির মিডিয়া সেল কি খুবই দুর্বল, নাকি সোশ্যাল মিডিয়া জুড়ে জামায়াতের লাখ লাখ বট আইডি কাজ করছে?

তিনি আরও উল্লেখ করেন, ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের জরিপে বিএনপি পিছিয়ে থাকলেও একটি জাতীয় দৈনিকের জরিপে দলটি প্রায় ৭০ শতাংশ ভোট পেয়েছিল। তার মতে, গ্রাম-গঞ্জে ধানের শীষের জনপ্রিয়তা এখনো বেশি থাকার কথা।

সবশেষে তিনি লেখেন, সম্ভবত বিএনপি সমর্থকেরা তুলনামূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে কম সক্রিয়, যার কারণেই অনলাইনে এমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By