জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির বিরুদ্ধে বিস্তর অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাড. আব্দুল আওয়াল সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাতপোয়া মন্ডলমোড় এলাকায় অবস্থিত নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে এড. আব্দুল আওয়াল বলেন, সরিষাবাড়ী আসনে প্রতিপক্ষ একটি বৃহৎ দল থেকে নির্বাচনী পরিবেশকে কলুষিত করা হচ্ছে। তাদের নির্বাচনী প্রচারণা চালাতে কর্মীদের বাঁধা, হুমকি, শারীরিক আঘাত ও এলাকা ছাড়ার হুমকি দেওয়া ও নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুকিপূর্ণ যে তালিকা প্রশাসনের পক্ষে করা হয়েছে, তা ঠিক নয়।
আর সহকারী প্রিজাইডিং ও প্রিজাইডিং অফিসার নিয়োগের রাজনৈতিক দলের সম্পৃক্ততার অভিযোগও তুলেন তিনি। অভিযুক্তদের গ্রেফতারের দাবির পাশাপাশি নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সহযোগিতা চান তিনি।
এ সময় জামালপুর জেলা এনসিপির সদস্য সচিব মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরি, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এড. আসিমুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মনির উদ্দিন, সূরা সদস্য শামীম হোসাইন সোহেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান সোহাগসহ ১১ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);