সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত একটি দল: মোহাম্মদ শাহজাহান 

সীমু দা
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%85%E0%A6%AA%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%93 %E0%A6%B7%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%A6%E0%A6%B2 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A6 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান বলেছেন, বিএনপিকে খাটো করার জন্য নানা অপচেষ্টা চালানো হচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এম.এ রশিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। তবে সেই সময়কে পুঁজি করে কিছু লোক লুটপাটে জড়িয়ে পড়েছে, সরকারি অফিস-আদালতে মব সৃষ্টি করে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিয়েছে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কথা বেশি বলবেন না। সময় যখন আসবে, সেই টাকার হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়া হবে। শালীনতা বজায় রেখে সংযত আচরণ করুন, নিজেকে বাহাদুর ভাববেন না, নোয়াখালীর মানুষ এত দুর্বল নয়।

মো. শাহজাহান আরও বলেন, যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত, জনগণ তাদের পাশে নেই। সে কারণেই তারা দিশেহারা হয়ে এসব অপপ্রচারে জড়াচ্ছে। তিনি দাবি করেন, দেশের শহরগুলোর মধ্যে নোয়াখালী অন্যতম শান্তিপূর্ণ শহর-এর পেছনে বিএনপি নেতাকর্মীদের ধৈর্যশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক ভূমিকার বড় অবদান রয়েছে।

তিনি বলেন, বিএনপি কখনো সন্ত্রাস ও চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়নি। দলের নেতাকর্মীরা কারো বাড়িঘরে হামলা কিংবা লুটতরাজে জড়ায়নি। অথচ অনেকেই তলে তলে আপোষ করে নানা অনৈতিক কর্মকাণ্ড করেছে। এ সময় তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর প্রতি উত্তেজনা সৃষ্টি না করে শান্তিপূর্ণ নির্বাচনে সহযোগিতার আহ্বান জানান।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্পাদক মো. নাছির উদ্দিন বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী ও রাজনৈতিক দল আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তারা নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে গন্ডগোল সৃষ্টি করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে চাইছে, যার নজির শেরপুরে দেখা গেছে।

তিনি আরও বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ দল এবং নেতাকর্মীরাও শান্তিপূর্ণ। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের জনগণ শান্তিপূর্ণভাবেই ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া, জাসাস নোয়াখালীর আহ্বায়ক লিয়াকত আলী খান প্রমূখ।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By