শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে অবস্থান, যুবদলের ৫ নেতাকে শোকজ

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:৫৭ পূর্বাহ্ন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে জনসম্মুখে বিরুদ্ধাচরণ এবং বহিরাগত মনোনয়নপ্রত্যাশীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে সাতক্ষীরার আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা যুবদলের শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মিরাজুল ইসলাম তুহিন স্বাক্ষরিত পত্রে তাদের কারণ দর্শাতে বলা হয়।

নোটিশ পাওয়া পাঁচ নেতা হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ এম. আজিজ, যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বী হোসেন, আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ জজ।

নোটিশে তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সম্মুখে হাজির হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, সাংগঠনিক দায়িত্ব পালনকালে উপজেলা যুবদলের নাম ও অবস্থান ব্যবহার করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া দলীয় নীতিমালা ও শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং তৃণমূল কাঠামো বিভ্রান্তির মুখে পড়েছে।

এ ছাড়া কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অবমাননাকর আচরণ ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগও তদন্তাধীন রয়েছে। দলের কঠিন সময়ে নেতাদের এ ধরনের কর্মকাণ্ড সংগঠনবিরোধী এবং আন্দোলন-সংগ্রামে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে নোটিশে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ৩ নভেম্বর বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর উল্লিখিত নেতৃবৃন্দ সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিনের বিপক্ষে অবস্থান নিয়ে মনোনয়নবঞ্চিত ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি বেড়ে যায় এবং স্থানীয় পর্যায়ে দলের জনসমর্থনও কমতে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By