ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন লেবার পার্টি মনোনীত আনারস প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে আবুল কালাম আজাদ জানান, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে রাজপথে নেতৃত্ব এবং গণঅভ্যুত্থানের পর সমর্থকদের সিদ্ধান্তে তিনি নির্বাচনে অংশ নেন। তবে তার সংগঠন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নিবন্ধন না থাকায় এবং নির্বাচন কমিশনের আইনি বাধ্যবাধকতার কারণে তিনি দলটির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ লেবার পার্টির প্রাথমিক সদস্য হিসেবে আনারস প্রতীকে প্রার্থী হন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। স্বৈরাচারের পতন হলেও সেই সংকট এখনো কাটেনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক ও জঙ্গি অপশক্তি ১৯৭১ সালের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
এ অবস্থায় তিনি জানান, বাংলাদেশ লেবার পার্টির অবস্থান জামায়াতের পক্ষে হওয়ায় তিনি দলটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ রবিউল আলম রবির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
তিমি আরও বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক জঙ্গি অপশক্তিকে রুখে দিয়ে সুশাসন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি বিএনপির বিকল্প নেই। আশা করি, ঢাকা-১০ আসনের কেন্দ্রভিত্তিক নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী সবাই ধানের শীষ প্রতীকের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করবেন। ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে জয় নিশ্চিত করবেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);