শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বাসের ধাক্কায় ‘জুলাইযোদ্ধা’ নিহত

সীমু দা
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন

বগুড়ার দুপচাঁচিয়ায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিল্টন আহমেদ লাদেন (২২) নামে এক ‘জুলাইযোদ্ধা’ নিহত হয়েছেন। শুক্রবার (৭নভেম্বর) দুপুরে উপজেলার তেলিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান জানান, নিহত লাদেন তালিকাভুক্ত জুলাই যোদ্ধা। তার দাফনে উপজেলা প্রশাসনের পক্ষে সার্বিক সহযোগিতা করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মিল্টন আহমেদ লাদেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুণাহার ইউনিয়নের কামারু গ্রামের প্রবাসী আবদুর রশিদের ছেলে। গত বছরের জুলাই আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তাই তাকে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। লাদেন শুক্রবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে দুপচাঁচিয়া সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় বগুড়া ছেড়ে আসা নওগাঁগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়লে বাসটি তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা লাদেনকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, কোনও অভিযোগ না থাকায় নিহত
‘জুলাইযোদ্ধার’ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাস ও এর চালককে শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By