মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বালু উত্তোলনে কালভার্টের মুখ বন্ধ, ৫০ হাজার টাকা জরিমানা ও বালু জব্দ করে বিক্রি

সীমু দা
রবিবার, ২৮ জুন, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81 %E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%96 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7 %E0%A7%AB%E0%A7%A6 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%93

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে বালু উত্তোলন করে কালভার্টের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনের পথে বাধা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে উত্তোলনকৃত বালু জব্দ করে তা প্রকাশ্য নিলামের মাধ্যমে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের সড়ককাটা এলাকার ভূরুঙ্গামারী -কুড়িগ্রাম মহাসড়কের পাশে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের নজরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন দিপু (২৬) দীর্ঘদিন থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কালভার্টের মুখ বন্ধ করে পানি নিষ্কাশনের পথে বাধা সৃষ্টি করে আসছিলেন। এতে স্থানীয়রা বাধা দিলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান। পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় উত্তোলনকৃত বালু উপস্থিত নিলামের মাধ্যমে জনৈক মজনু মিয়ার নিকট ২৫ হাজার টাকা নগদে বিক্রি করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবদাথ এই অভিযান পরিচালনা করেন। এসময় চেয়ারম্যান আন্ধারিঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, ভূমি উপসহকারি কর্মকর্তা রোকনুজ্জামানসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবদাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By