শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

বাকৃবির কৃষি অনুষদের সাংস্কৃতিক সন্ধ্যায় হট্টগোল, অনুষ্ঠান বন্ধ

সীমু দা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%83%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%BF %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B9%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদ আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে কৃষি অনুষদের ৬৩তম ব্যাচের উদ্যোগে ৬৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত জুনিয়র রিসেপশন ও সাংস্কৃতিক সন্ধ্যায় ওই হাতাহাতির ঘটনা ঘটে।

জানা যায়, অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয়ের শামসুল হক হল ও ঈশা খাঁ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়। এ সময় অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনুষদের সিনিয়র শিক্ষার্থী ও আয়োজকবৃন্দ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করলেও বিশৃঙ্খলা এড়াতে কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এর পরপরই আয়োজকরা দ্রুত সময়ের মধ্যে মঞ্চের সরঞ্জাম ও অন্যান্য আসবাবপত্র গুছিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ব্যক্তিগত ইস্যু থেকেই ঝামেলাটা হল পর্যন্ত গিয়েছে। বান্ধবী রিলেটেড সমস্যা থেকেই কথা কাটাকাটি থেকে মারামারি পর্যন্ত গিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আব্দুল আলীম বলেন, ‘সংবাদ পাওয়ার পরেই আমি প্রক্টরিয়াল বডির সবাইকে নিয়ে স্পটে গিয়েছিলাম। মারামারি করে দুই গ্রুপ দুই দিকে চলে গিয়েছিল। তবে ওখানে আরও মারামারির আশঙ্কা ছিল, আমরা তাদের বুঝিয়ে বলেছি। ছাত্ররা আমাদের কথা রেখে প্রোগ্রামটা বন্ধ করে দিয়েছে। মারামারির ভিডিওটা আমাদের কাছে অলরেডি চলে আসছে। আমরা এটা তদন্ত করে দেখব এবং যারা এই সুন্দর একটা পরিবেশ নষ্ট করল, শীঘ্রই ব্যবস্থা নিব।’



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By