শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ
মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে  প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

বাকৃবিতে বিড়ালের র‍্যাম্প শো

সীমু দা
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%83%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B0x200d%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA %E0%A6%B6%E0%A7%8B

বিশ্ব পোষা প্রাণী দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও বর্ণাঢ্য ‘ক্যাট শো’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে‘পেট লাভার্স অফ বিএইউ’র উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

এতে ‘যেমন খুশি তেমন সাজো’, প্রদর্শনী ও র‍্যাম্প শোতে অংশ নেয় ময়মনসিংহ নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য বিড়াল। পোষা বিড়ালগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বিড়ালের প্রতি মমত্ববোধ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা।

বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ভেটেরিনারি অনুষদের মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক এবং সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম। স্বাগত বক্তব্যে তিনি বলেন, “বিশ্ব পোষা প্রাণী দিবসকে সামনে রেখে আজকের এই ব্যতিক্রমী আয়োজন আমাদের জন্য শুধু বিনোদনের নয়, বরং একটি সচেতনতামূলক উদ্যোগ। পোষা প্রাণী, বিশেষ করে বিড়াল, আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। তাই তাদের সঠিক পরিচর্যা, পুষ্টি, টিকা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে সবাইকে সচেতন করা অত্যন্ত জরুরি। এই ‘ক্যাট শো’-এর মাধ্যমে আমরা একদিকে যেমন বিড়ালপ্রেমীদের একত্রিত করতে পেরেছি, অন্যদিকে তাদের মাঝে বৈজ্ঞানিক জ্ঞানভিত্তিক প্রাণী পালন পদ্ধতি তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে, যাতে সাধারণ মানুষ পোষা প্রাণীর যত্ন ও ব্যবস্থাপনা সম্পর্কে আরও বেশি আগ্রহী ও সচেতন হয়ে ওঠেন।”

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিড়ালের র‍্যাম্প শো এবং ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা। এছাড়াও বিড়ালের সাধারণ রোগব্যাধি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা বিড়ালকে ‘ক্যাট অফ দ্য শো’ ঘোষণা করা হয় এবং দর্শকদের জন্য ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র। শোতে অংশগ্রহণকারী বিড়ালদের জন্য ছিল বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা। প্রতিটি বিড়ালের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা (হেলথ চেকআপ) এবং বিনামূল্যে ভ্যাকসিনেশনের সুবিধা প্রদান করা হয়। এছাড়াও নিবন্ধিত অংশগ্রহণকারীদের জন্য টি-শার্ট, বিড়ালের নেক বেল্ট ও স্ন্যাকসের ব্যবস্থা ছিল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পোষা প্রাণীর পৃষ্ঠপোষক হিসেবে যে আন্তরিকতা দেখাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি এ ধরনের আয়োজন নিয়মিত হবে। যারা বিড়ালপ্রেমী আছেন, তারা যেন প্রাণীর সঠিক যত্নে বৈজ্ঞানিক গাইডলাইন এবং পরামর্শগুলো মেনে চলেন। এতে করে পরিবারে একটি সুন্দর ও বিনোদনময় পরিবেশ বজায় থাকবে এবং মানুষের সঙ্গে প্রাণীর ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে।’



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By