সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের

সীমু দা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%AC%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A7%81%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছুক বাংলাদেশকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের দাবি মানা না হলে বিশ্বকাপের ম্যাচ বয়কটের হুমকিও দিয়েছে পাকিস্তান। রোববার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে যেতে চাচ্ছে না, সেটিকে বৈধ ও যুক্তিসংগত মনে করছে ইসলামাবাদ। এ বিষয়ে আইসিসি যদি গ্রহণযোগ্য সমাধান দিতে ব্যর্থ হয়, তবে পাকিস্তান বাংলাদেশের পক্ষেই অবস্থান নেবে।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়োজনে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। পাশাপাশি ভারত যেন বাংলাদেশকে চাপ দিতে না পারে, সে বিষয়েও নজর রাখবে পাকিস্তান।

পাকিস্তানের বক্তব্যে বলা হয়, “ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের কারণগুলো বৈধ। এই সিদ্ধান্তের জন্য কাউকে জোর করা যায় না। বাংলাদেশের সমস্যা সমাধান না হলে আমরা আমাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করব।”

প্রসঙ্গত, নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ তাদের বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। তবে এখনো এ বিষয়ে আইসিসির চূড়ান্ত সম্মতি পাওয়া যায়নি।

বাংলাদেশকে ভারতে খেলতে রাজি করাতে আইসিসি বিভিন্ন উদ্যোগ নিলেও বিসিবি নিজেদের অবস্থানে অনড় রয়েছে। এমনকি শনিবার আইসিসির একটি প্রতিনিধি দল ঢাকায় এলেও সিদ্ধান্তে পরিবর্তন আসেনি।

এদিকে, ভারতের বিপক্ষে কঠোর অবস্থানে থাকতে পাকিস্তানের সমর্থন চেয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছে পাকিস্তান, যা বিশ্বকাপ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By