রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বরগুনার দুই আসনে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সীমু দা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%87 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%AE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF%E0%A6%B2

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার দুইটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এই দুটি আসনে ২১ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও ১৮ জন প্রার্থী তা দাখিল করেছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রগুলো দাখিল করা হয়।

বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, সংসদীয় আসন ১০৯ বরগুনা-আমতলী-তালতলী আসনে ৬ জন এবং সংসদীয় আসন ১১০ পাথরঘাটা-বামনা-পাথরঘাটা আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বরগুনা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. অলি উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মুহিব্বুল্লাহ হারুন, খেলাফত মজলিস মনোনীত মো. জাহাঙ্গীর হোসাইন, জাতীয় পার্টি (জেপি) মনোনীত জামাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

বরগুনা-২ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও এদের মধ্যে বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি, বাংলাদেশ জামায়াতে ইসলামের ডা. সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়াও খেলাফত মজলিসের প্রার্থী মো. রফিকুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল লতিফ ফরাজী, স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদুজ্জামান, মো. সোলায়মান, বিএনপি থেকে মাওলানা মো. শামীম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল থেকে সৈয়দ মো. নাজেম আফরোজ মনোনয়নপত্র দাখিল করেছেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By