সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বরগুনায় জেলা প্রশাসকের ওপরে হামলা করতে এসে যুবক আটক

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

বরগুনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে জেলা প্রশাসককে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে এক যুবককে আটক করেছে বরগুনা থানা পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলা করতে আসা ব্যক্তির হাতে থাকা দেশীয় অস্ত্রের (সেলাই রেইঞ্জ) আঘাতে আহত হন জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইব্রাহিম। বরগুনা সদর উপজেলার বাশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে তিনি।

জহিরুল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টা থেকে এই লোকটা অফিসের সামনে ঘোরাঘুরি করছিল এবং বারবার জেলা প্রশাসকের কথা জানতে চাইছিল। সকাল ১০টায় যখন অফিস খুললাম, তখন সে আমাকে ধাক্কা দিয়ে অফিসের মধ্যে ঢুকে পরে। এরপরে দৌড়ে গিয়ে জেলা প্রশাসকের অফিস কক্ষে ঢুকে। পরবর্তীতে আমি তাকে জিজ্ঞাসা করলে তার কোমরে উঁচু দেখে সেখানে হাত দিয়ে দেখি একটি টিউবওয়েল খোলার রেন্স। পরবর্তীতে আমি সেটা তার কোমর থেকে নিতে গেলে, সে আমার হাত থেকে জোর করে ছিনিয়ে নিয়ে আমার উপরে আঘাত করে। পরে সকলের সহযোগিতায় তাকে আমরা ধরে ফেলি। পুলিশকে জানালে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে দশটার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় থেকে ইব্রাহিম (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত ইব্রাহিম বরগুনা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে। পুলিশ আরও জানান, আটককৃত ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস জানান, ঘটনার সাথে সাথে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে দেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By