শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

বগুড়ায় ভুয়া ডাক্তারের চেম্বারে ভোক্তা অধিকারের হানা, ৪০ হাজার টাকা জরিমানা

সীমু দা
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AD%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AD%E0%A7%8B%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%85%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A7%AA%E0%A7%A6 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE

বগুড়া শহরের শেরে বাংলা নগর এলাকায় বৈধ এমবিবিএস ডিগ্রি ছাড়াই নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে চিকিৎসা দেওয়া এবং চেম্বারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ‘চৌধুরী ফার্মেসি’কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার শেরে বাংলা নগর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা যায়, চৌধুরী ফার্মেসির স্বত্বাধিকারী মো. মহিদুর রহমান চৌধুরী (রুমন) এবং মো. মতিউর রহমান চৌধুরী (রুম্মান) মূলত ডিএমএফ (Diploma in Medical Faculty) কোর্স সম্পন্ন করেছেন। কিন্তু আইনগত কোনো অধিকার না থাকা সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে নিজেদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। স্থানীয় সাধারণ মানুষও তাদের প্রকৃত চিকিৎসক ভেবে প্রতারিত হচ্ছিলেন।

অভিযানকালে ফার্মেসিটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। ডিএমএফ ডিগ্রিধারীদের নামের আগে ‘ডাক্তার’ লেখার কোনো আইনি সুযোগ নেই। এতে সাধারণ রোগীরা বিভ্রান্ত হচ্ছেন এবং চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মো. মেহেদী হাসান, সহকারী পরিচালক, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়।

অভিযান চলাকালে অভিযুক্ত রুমন ও রুম্মান নিজেদের অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে কখনো নামের আগে অবৈধভাবে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করবেন না এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা বা মুচলেকা দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে র‍্যাব-১২ এবং বগুড়া জেলা পুলিশ-এর একটি চৌকস দল।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি রোধ এবং চিকিৎসাসেবার নামে প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By