সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বগুড়ায় পচা ডিম দিয়ে খাদ্যপণ্য তৈরি: ৭০ হাজার টাকা জরিমানা

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৯:২২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A6%9A%E0%A6%BE %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%96%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AA%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A4%E0%A7%88%E0%A6%B0%E0%A6%BF %E0%A7%AD%E0%A7%A6 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE

বগুড়ার শেরপুর উপজেলায় পচা ও নষ্ট ডিম দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং বিএসটিআই-এর লাইসেন্স না থাকাসহ নানা অপরাধে ‘মডার্ন ব্রেড এন্ড বিস্কুট’ ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার শেরুয়া ও হামছায়াপুর এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালীন ফ্যাক্টরিটিতে ক্ষতিকারক নষ্ট ও পচা ডিমের ব্যবহার, বিএসটিআই-এর অনুমোদনহীন প্যাকেট ব্যবহার করে পণ্য বাজারজাতকরণ, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ এবং বিএসটিআই-এর লাইসেন্স হালনাগাদ না থাকায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এই অভিযানে নেতৃত্ব দেন। তারা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে নগদ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক ভবিষ্যতে এ ধরনের জনস্বাস্থ্যবিরোধী কাজ করবেন না মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করেন।

অভিযানে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার খাতিরে পুরো অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে। তারা আরো বলেন, জনস্বার্থে খাদ্যের মান নিয়ন্ত্রণে এ ধরনের কঠোর মনিটরিং কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By