শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:৫২ পূর্বাহ্ন

বগুড়ার জলেশ্বরীতলায় সম্প্রতি একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) চালু করেছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এর মাধ্যমে দেশের উত্তরাঞ্চলের গ্রাহকদের সাথে তাদের সম্পর্ককে আরো দৃঢ় করলো কোম্পানিটি।

সেন্টারটির নকশায় রাখা হয়েছে স্থানীয় কৃষ্টি ও ঐহিহ্যের ছাপ। বগুড়ার প্রখ্যাত টেরাকোটা নকশার মিশেলে সেন্টারটি নান্দনিকভাবে সাজানো হয়েছে। গ্রামীণফোন সেন্টারটি উদ্বোধন করেন কোম্পানিটির চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. আরিফ উদ্দীন। এ সময় গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেন, হেড অব কাস্টমার সার্ভিস আব্দুল্লা আল মাহমুদসহ কোম্পানিটির অন্যান্য কর্মকরকতাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বগুড়ার প্রধান ব্যবসায়িক কেন্দ্রে অবস্থিত, নতুন এই গ্রামীণফোন সেন্টার শুধুমাত্র একটি সেবা কেন্দ্র হিসেবে নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ এক্সপেরিয়েন্স সেন্টার হিসেবে ডিজাইন করা হয়েছে, যা গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সক্ষম। এখন থেকে একই ছাদের নিচে সরাসরি প্রযুক্তিগত সহায়তাসহ গ্রামীণফোনের সব ধরনের সেবা পাবেন এই অঞ্চলের গ্রাহকরা। গ্রামীণফোনের টেকসই লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে নতুন এই সেন্টারটি সাজানো হয়েছে। এখানে ৯৯ শতাংশ গ্রাহক সেবা হবে কাগজবিহীন যা পরিবেশ সুরক্ষায় সহায়ক, পাশাপাশি গ্রাহক সেবায় আসবে আরও স্বচ্ছতা। আধুনিক ডিজিটাল টুল ও প্রশিক্ষিত জনবল দিয়ে সাজানো এই জিপিসিটি নিশ্চিত করবে দ্রুত ও নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা।

গ্রামীণফোনের চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. আরিফ উদ্দিন বলেন, ‘টেরাকোটা নকশার ধারণায় সাজানো নতুন এই জিপিসি বগুড়াবাসীর জন্য গ্রামীণফোনের প্রতিশ্রুতির স্মারক। এটি শুধু একটি সেবা কেন্দ্র নয়, এটি পরিবেশসম্মত ও সংস্কৃতিমনষ্ক পরিবেশে স্বাচ্ছন্দ্যময় এবং প্রায় কাগজবিহীন সেবা প্রদানে গ্রামীণফোনের একাগ্রতার প্রতিফলন।’

নতুন এই সুযোগ সুবিধাগুলো উপভোগ করতে এবং আরো স্মার্ট ও পরিবেশসম্মত ভবিষ্যত গড়তে গ্রামীণফোনের চলমান উদ্যোগের অংশীদার হওয়ার জন্য বগুড়াবাসীকে আমন্ত্রণ জানিয়েছে কোম্পানিটি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By