শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ফেনীতে ভয়াবহ আগুনে পুড়লো ফোম কারখানা

সীমু দা
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

ফেনীর মাইজদী সড়কের তেমুহনী এলাকায় ভয়াবহ আগুনে একটি ফোম কারখানা পুড়ে গেছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে তারা সকাল ৮টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়রাও নেভানোর কাজে অংশ নেন।

‘মদিনা ফোম’ নামে ওই কারখানার মালিক প্রবাসফেরত রহিম উল্লাহ চৌধুরী বলেন, ‘আগুনে আমার প্রবাস জীবনের সব পুঁজি পুড়ে গেছে। ব্যাংক লোন, মহাজনের দেনাসহ পুরো কারখানা ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব।’

তিনি জানান, ২০২২ সালেও আগুনে ফ্যাক্টরিটি সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। দ্বিতীয় দফায় আবারও সব হারিয়ে তিনি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় যন্ত্রপাতি, কাঁচামাল ও প্রস্তুত ফোমসহ সবকিছুই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By